গোপনীয়তা নীতি (Privacy Policy)

WOJOB ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

১. তথ্য সংগ্রহ ও ব্যবহার

আমরা শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন, প্রোফাইল তৈরি ও চাকরির আবেদনের প্রয়োজনে নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং শিক্ষাগত যোগ্যতা সংরক্ষণ করি।

২. তথ্যের নিরাপত্তা

ব্যবহারকারীর পাসওয়ার্ড আধুনিক ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম (Bcrypt) দ্বারা এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হয় এবং তা কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।